ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

হিমালয়ে সিআইএর গোপন অভিযানে হারায় প্লুটোনিয়ামচালিত পারমাণবিক যন্ত্র

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০২৫,  12:13 AM

news image

স্নায়ুযুদ্ধের সময় হিমালয়ের ভারত অংশে গোপন অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। অভিযানের লক্ষ্য ছিল চীনের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নজরদারি চালাতে একটি পারমাণবিকচালিত স্টেশন স্থাপন। তবে অভিযানটি ব্যর্থ হয় এবং ভয়াবহ এক ঘটনায় হিমালয়ের চূড়ায় হারিয়ে যায় প্লুটোনিয়ামচালিত একটি পারমাণবিক যন্ত্র।

ঘটনাটি ঘটেছিল ১৯৬৫ সালে। আমেরিকান ও ভারতীয় আরোহীদের একটি দল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নন্দা দেবীর চূড়ার দিকে এগোচ্ছিল। অভিযানের সময় ভয়াবহ ঝড়ে পড়লে নিরাপত্তার স্বার্থে প্রায় ৫০ পাউন্ড ওজনের এসএনএপি-১৯সি নামের জেনারেটরটি চূড়ার কাছে রেখে পিছু হটার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে আবার ওই স্থানে ফিরে গেলেও যন্ত্রটি আর পাওয়া যায়নি। রেডিয়েশন ডিটেক্টর ও ধাতব সেন্সর ব্যবহার করে একাধিকবার অনুসন্ধান চালানো হলেও প্লুটোনিয়ামচালিত জেনারেটরের কোনো সন্ধান মেলেনি।

এই যন্ত্রে ব্যবহৃত পিইউ-২৩৯ আইসোটোপ জাপানের নাগাসাকিতে নিক্ষিপ্ত পারমাণবিক বোমাতেও ব্যবহার করা হয়েছিল। ঘটনাটি দীর্ঘদিন গোপন রাখা হয় এবং যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে আজও বিষয়টি স্বীকার করেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি