ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

গ্রিনল্যান্ড নিয়ে ফ্রেমওয়ার্ক চুক্তির পথে যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জানুয়ারি, ২০২৬,  1:33 PM

news image

ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর গ্রিনল্যান্ড ও গোটা আর্কটিক অঞ্চল নিয়ে একটি ভবিষ্যৎ চুক্তির ফ্রেমওয়ার্ক তৈরির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, এই আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং নিরাপত্তা ও খনি–সংক্রান্ত বিষয়গুলোকে সামনে রেখে একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে। ট্রাম্পের মতে, এমন একটি চুক্তি হলে তা যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলোর জন্যই লাভজনক হবে।

ট্রাম্প আরও বলেন, এই চুক্তি বিশেষ করে নিরাপত্তা খাত এবং খনিজ সম্পদের সঙ্গে জড়িত পক্ষগুলোর জন্য গুরুত্বপূর্ণ হবে। এর আগে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভাষণে তিনি গ্রিনল্যান্ডের মালিকানা দাবি করে বিতর্কের জন্ম দেন। তবে কূটনৈতিক সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, ডেনমার্কের স্বশাসিত ভূখণ্ড গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে কোনো চুক্তি হচ্ছে না। এ বিষয়ে সিএনএনকে ট্রাম্প বলেন, “আমাদের যা চাই, আমরা তা পাচ্ছি,”—যা নতুন করে আলোচনা ও জল্পনা তৈরি করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি