ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

মালদ্বীপে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জানুয়ারি, ২০২৬,  11:04 AM

news image

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানী মালের একটি অভিজাত স্টার হোটেলে আয়োজন করা হয় অনুষ্ঠানের।

সভায় সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান এবং সভা সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি মো. এমরান হোসেন তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালদ্বীপ বিএনপির সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্র, মুক্ত গণমাধ্যম ও আধুনিক রাষ্ট্রব্যবস্থার প্রবর্তক হিসেবে স্মরণ করেন। তারা বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে একটি স্বনির্ভর ও উন্নয়নমুখী রাষ্ট্রে রূপান্তরে তার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সভা শেষে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মো. মাসুম বিল্লাহ। পরে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

অনুষ্ঠানে মালদ্বীপে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি