ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

সিডনির বন্ডাই সৈকত হামলা: নাভিদ আকরামের বিরুদ্ধে ৫৯ অভিযোগ, ১৫টি হত্যা মামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২৫,  4:07 PM

news image

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় হামলাকারীদের একজন নাভিদ আকরামের বিরুদ্ধে ৫৯টি অভিযোগ গঠন করেছে দেশটির পুলিশ। এসব অভিযোগের মধ্যে রয়েছে ১৫টি হত্যা মামলা।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে ২৪ বছর বয়সী নাভিদ আকরাম কোমায় ছিলেন। মঙ্গলবার তাঁর জ্ঞান ফেরে। বর্তমানে তিনি পুলিশ পাহারায় সিডনির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাভিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে—সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা, হত্যা, হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করা, বিস্ফোরক স্থাপন এবং গুরুতর শারীরিক ক্ষতি করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার।

গত রোববার সিডনির জনপ্রিয় পর্যটন এলাকা বন্ডাই সৈকতে বন্দুক হামলার ঘটনায় অন্তত ১৫ জন নিহত হন। হামলাকারীদের একজন এবং নাভিদের বাবা সাজিদ আকরাম ঘটনাস্থলেই নিহত হন।

ভারতীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সাজিদ আকরাম একজন ভারতীয় নাগরিক ছিলেন। তিনি হায়দরাবাদে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইউরোপীয় বংশোদ্ভূত এক নারীকে বিয়ে করে ১৯৯৮ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান।

অস্ট্রেলিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর বরাতে জানা গেছে, সিডনির হামলার এক মাস আগে সাজিদ ও নাভিদ ফিলিপাইন সফর করেন। সেখানে তারা সামরিক ধাঁচের প্রশিক্ষণ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ওই সফরে সাজিদ ভারতীয় পাসপোর্ট এবং নাভিদ অস্ট্রেলীয় পাসপোর্ট ব্যবহার করেন।

এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, হামলাকারীরা ‘ইসলামিক স্টেটের আদর্শ’ দ্বারা প্ররোচিত হয়ে এ হামলা চালিয়েছে। হামলার পেছনে আন্তর্জাতিক জঙ্গি মতাদর্শের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থাগুলো।

ঘটনার পর অস্ট্রেলিয়াজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সন্ত্রাসবিরোধী তদন্ত আরও বিস্তৃত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি