ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

সাবেক মেয়র সাঈদ খোকনসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলার প্রস্তুতি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২৫,  12:12 AM

news image

একাধিক ব্যাংকের হিসাবে ৫৪ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার টাকার বেআইনি লেনদেনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, কমিশনের ঢাকা-১ কার্যালয়ে দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমান শিগগিরই মামলাটি দায়ের করবেন।

মামলার অন্য আসামিরা হলেন - সাঈদ খোকনের বোন শাহানা হানিফ এবং ব্যবস্থাপক রাজু আহমেদ।

সাঈদ খোকন ও শাহানা হানিফ প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র মোহাম্মদ হানিফের সন্তান।

দুদক জানায়, আসামিরা বিভিন্ন ব্যাংকে হিসাব খোলার সময় নিজেদের পেশা, আয় ও পরিচয় নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন।

তারা ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্থ লেনদেন করেছেন।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, আসামিরা সিটি, এক্সিম, প্রিমিয়ারসহ সাতটি ব্যাংক হিসাবের মাধ্যমে চলতি, সঞ্চয়ী, এসএনডি ও একাধিক এফডিআর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেছেন।

এই সময় ৫৪ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার টাকা লেনদেন হয়, যা দুদকের ভাষায় মানিলন্ডারিং অপরাধের ইঙ্গিত বহন করে

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি