ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

এনসিপির প্রার্থী তালিকায় তরুণদের দাপট

#

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৬,  1:44 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ জন মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তালিকা বিশ্লেষণে দেখা গেছে, দলটি প্রথাগত রাজনীতির ধারা ভেঙে তরুণ প্রজন্মের ওপর বেশি ভরসা রেখেছে। ৩০ জন প্রার্থীর মধ্যে ২২ জনের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে, যা মোট প্রার্থীর প্রায় ৭৩ শতাংশ।
সবচেয়ে কম বয়সী প্রার্থী হলেন নোয়াখালী-৬ আসনের আবদুল হান্নান মাসউদ, যার বয়স মাত্র ২৬ বছর। আর সবচেয়ে বেশি বয়সী প্রার্থী নাটোর-৩ আসনের এস এম জার্জিস কাদির, বয়স ৬৪ বছর। এই বৈচিত্র্যকে ‘তারুণ্যের উদ্দীপনা’ ও ‘অভিজ্ঞতার প্রজ্ঞা’র ভারসাম্য হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

নির্বাচন বিশেষজ্ঞ ড. মো. শাহজাহান বলেন, রাজনীতিতে যখন অভিজ্ঞতার অজুহাতে তরুণদের আটকে রাখা হয়, তখন এনসিপির এই পদক্ষেপ প্রমাণ করে তারা আগামীর নেতৃত্ব তৈরিতে বিশ্বাসী। তার মতে, এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির গুণগত পরিবর্তনের একটি স্পষ্ট ইঙ্গিত।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি