ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

সাঘাটা থানায় ছুরিকাঘাতের ঘটনায় পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৫,  4:02 PM

news image

গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর ছুরিকাঘাত করার পর পুকুরে ঝাঁপ দিয়ে পালানো সেই অজ্ঞাত যুবকের মরদেহ পরদিন উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা সাঘাটা থানার পেছনের সাঘাটা হাই স্কুলের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেন।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ওই যুবক সাঘাটা থানার ভেতরে ঢুকে আচমকা এএসআই মহসিন আলীর মাথা ও হাতে ছুরিকাঘাত করে। এ সময় সে পুলিশের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে। ঘটনার পরপরই সে থানার পেছনে থাকা পুকুরে ঝাঁপ দেয় এবং লুকিয়ে পড়ে।

রাতভর পুলিশ ও স্থানীয়রা পুকুরে তল্লাশি চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে পরদিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, আক্রান্ত যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত হয়নি। বিষয়টি তদন্তাধীন।

আহত এএসআই মহসিন আলীকে তাৎক্ষণিকভাবে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কী উদ্দেশ্যে ওই যুবক থানায় ঢুকে হামলা চালিয়েছে-তা খতিয়ে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি