ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর গাড়িতে হামলা

#

ডেস্ক রিপোর্ট

২২ জানুয়ারি, ২০২৬,  1:40 PM

news image

চট্টগ্রাম-৯ আসনের বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্টের প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে নগরের কোতোয়ালি থানার সিরাজউদ্দৌলা রোডে এ ঘটনা ঘটে। হামলায় তার ব্যবহৃত গাড়ির সামনের কাচ ভেঙে যায়।

চেয়ার প্রতীকের প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ জানান, এটি ছিল তার নির্বাচনী প্রচারণার প্রথম দিন। এদিন দুর্বৃত্তরা অজ্ঞাত স্থান থেকে তার গাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়ে মারে। হামলার সময় তিনি নিজেই গাড়িতে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “প্রচারণা শুরুর প্রথম দিনেই এমন হামলার ঘটনায় আমরা চরম আতঙ্কগ্রস্ত। এটি একটি পরিকল্পিত ঘটনা বলে মনে হচ্ছে।” তিনি আরও জানান, হামলার ঘটনায় তার এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি