ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহে তীব্র শীত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

#

ডেস্ক রিপোর্ট

১৭ জানুয়ারি, ২০২৬,  11:02 AM

news image

হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় পঞ্চগড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতি ঘণ্টায় ১০-১২ কিলোমিটার।

উত্তরের হিমেল বাতাসের কারণে মৃদু শৈত্যপ্রবাহ বইছে, যার কারণে শীতের তীব্রতা বেড়েই চলেছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াছন্ন পরিবেশের কারণে চারপাশ ঢেকে থাকে। শীতে চরম দুর্ভোগে পড়েছেন চা ও পাথর শ্রমিক, রিকশা-ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষরা। খড়কুটো জ্বালিয়ে বাড়ির আশপাশ এবং পথঘাটে শীত নিবারণের চেষ্টা করা হচ্ছে।

দুর্ভোগের কারণে অনেকেই কাজে যেতে পারছেন না। শিশু ও বৃদ্ধরা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি