ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২৫,  12:09 AM

news image

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ভারতের কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। শনিবার বিকেলে কলকাতার বেগবাগান ও পার্ক সার্কাস সাতরাস্তার মোড়ে জমায়েত করে ‘বাংলা পক্ষ’ নামের একটি সংগঠনের শতাধিক নেতাকর্মী।

পরে তারা বাংলাদেশ উপদূতাবাসের দিকে মিছিল করে এগোতে গেলে উপদূতাবাস থেকে প্রায় ২০০ মিটার দূরে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে দীর্ঘক্ষণ ওই এলাকায় অবস্থান করেন সংগঠনটির নেতাকর্মীরা।

পুলিশ সূত্র জানায়, বাংলাদেশের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে আগেই কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এর মধ্যে বাংলা পক্ষ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়ায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দূর থেকেই ব্যারিকেড দেওয়া হয়।

বিক্ষোভকারীরা দাবি করেন, বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগের বিষয়ে ভারতের আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি