ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

শেখ হাসিনার রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া: ‘বাংলাদেশের স্থিতিশীলতার পক্ষে কাজ করব’

#

ডেস্ক রিপোর্ট

১৭ নভেম্বর, ২০২৫,  11:55 PM

news image

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার এ রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে লিখেছেন, “বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে ভারত অবগত। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমরা বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে আমরা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করব।”

বাংলাদেশ সোমবার ভারতকে অনুরোধ জানিয়েছে—বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরত দেওয়ার জন্য। তবে ভারতের বিবৃতিতে এ বিষয়ে কোনো মন্তব্য নেই।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয় দেওয়া হলে তা হবে অবন্ধুসুলভ আচরণ ও ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা।”

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি