ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি, ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ জলসিঁড়ি প্রকল্পের বিরুদ্ধে রূপগঞ্জবাসীর আন্দোলনের হুঁশিয়ারি বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ: সাবেক স্বরাষ্ট্র সচিবসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে উড্ডয়নের ২০ মিনিট পরই বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান, নিহত ২ পাইলট পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, কী হবে ভারতের সঙ্গে সম্পর্ক কর কর্মকর্তা আব্দুল আলিম সরকারের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ: নামে-বেনামে বহুতল ভবন, প্লট ও বিপুল সম্পদের তথ্য রিফাইনারির অনুমতি পেতে আগের নাকচের তথ্য গোপন: তদন্তে বিপিসি সৌদি-পাকিস্তান-তুরস্কের জোটে বাংলাদেশ: সামনে বড় কূটনৈতিক পরীক্ষা ব্যক্তির বক্তব্য নয়, পররাষ্ট্রনীতি হতে হবে প্রাতিষ্ঠানিক

মহাসড়কে নাটকীয় অভিযান: ভুয়া র‍্যাব পরিচয়ে অপহরণ, উদ্ধার দুই স্বর্ণ ব্যবসায়ী

#

ডেস্ক রিপোর্ট

২৯ জুলাই, ২০২৫,  9:01 PM

news image

ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয় বাংলার মোড় এলাকায় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঘটে যায় সিনেমার মতো এক নাটকীয় ঘটনা। র‍্যাবের সাদা পোশাকের একটি দল ভুয়া র‌্যাব চক্রকে ধাওয়া করছিল। ঘটনাটি গড়ায় এমন অবস্থায়, যেখানে জনতা না বুঝে প্রকৃত র‍্যাব সদস্যদেরকেও মারধর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মাইক্রোবাস দ্রুতগতিতে এলাকায় প্রবেশ করলে সন্দেহ জাগে। প্রথম মাইক্রোবাস থামিয়ে দেখা যায়- র‌্যাব পরিচয় দিলেও কারোর গায়ে র‌্যাবের পোশাক নেই। সন্দেহ বাড়তেই তারা পালাতে গেলে জনতা ধাওয়া করে ধরে ফেলে। এ সময় প্রকৃত র‌্যাব সদস্যদের গাড়িও পেছন থেকে এসে পড়ে জনগণের ক্ষোভের শিকার।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, উত্তেজিত জনতা দুটি দলকেই পেটায় এবং একটি মাইক্রোবাস ভাঙচুর করে। পরে পুলিশ ও অতিরিক্ত র‍্যাব সদস্যরা এসে পরিস্থিতি সামাল দেয়।

জনতার হাতে আটক ভুয়া র‌্যাব সদস্যরা হলেন- শরীয়তপুরের জাজিরা উপজেলার মোহাম্মদ সুমন (৪৯), চাঁদপুর সদরের মোহাম্মদ মিন্টু (৪৫), গাইবান্ধার সুন্দরগঞ্জের সাইফুল (৩৪), মাদারীপুরের কালকিনির মোহাম্মদ জামিল (৩২) এবং ফরিদপুরের আলফাডাঙ্গার মোহাম্মদ দিদার (৩৬)।নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আমীরুল ইসলাম বলেছেন, “জনতার হাত থেকে র‌্যাব ও ভুয়া র‌্যাব সদস্যদের উদ্ধার করে থানায় আনা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে শ্রীনগর থানায় নেওয়া হয়েছে।

অভিযানে ভুয়া র‌্যাব চক্রের ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এসবের মধ্যে আছে চারটি ‘র‌্যাব’ লেখাসম্বলিত জ্যাকেট, তিনটি র‌্যাব ক্যাপ, দুই জোড়া হাতকড়া, একটি স্টেনগান, একটি পিস্তল সদৃশ গ্যাস লাইট, দুটি ওয়াকি-টকি সেট, একটি পিস্তল কাভার, মোবাইল ফোন এবং একটি মাইক্রোবাস। 

এ সময় অপহৃত দুই স্বর্ণ ব্যবসায়ী জয়দেব আধ্য (৫৩) ও বিশ্বনাথ আধ্য (৫৭) নামের সাতক্ষীরার দুই বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্প এবং মুন্সীগঞ্জ ক্যাম্পের কর্মকর্তারা জানিয়েছেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে অপহরণ ও ডাকাতির মতো অপরাধে জড়িত। ঘটনাটি নিয়ে মঙ্গলবার সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করেছে র‍্যাব।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি