ঢাকা ১৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদানী অ্যাভিনিউয়ে সড়ক সংকুচিত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা

বাংলাদেশে ভারতীয় মেডিকেল শিক্ষার্থীদের নিরাপত্তায় মোদির জরুরি হস্তক্ষেপ চায় জেকেএসএ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২৫,  11:57 PM

news image

বাংলাদেশে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে অধ্যয়নরত ভারতীয় মেডিকেল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জরুরি হস্তক্ষেপ চেয়েছে জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (জেকেএসএ)।

সোমবার প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে সংগঠনটি জানায়, বিশেষ করে ঢাকা ও আশপাশের এলাকায় পরিস্থিতির দ্রুত অবনতির কারণে ভারতীয় শিক্ষার্থীরা গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা এখন জরুরি হয়ে উঠেছে। খবর প্রকাশ করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

জেকেএসএর জাতীয় আহ্বায়ক নাসির খুয়েহামি জানান, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে প্রায় ৯ হাজার ভারতীয় শিক্ষার্থী পড়াশোনা করছেন। এর মধ্যে চার হাজারের বেশি শিক্ষার্থী কাশ্মীর উপত্যকার বাসিন্দা।

চিঠিতে সংগঠনটি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি