ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

ফেডারেশন কাপ: মোহামেডান ও বসুন্ধরা কিংসের লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৫,  12:15 AM

news image

কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের দ্বৈরথ গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।

ম্যাচটি ছিল গ্রুপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে মোহামেডান গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সমান পয়েন্টে শীর্ষে রয়েছে ফর্টিস এফসি। অন্যদিকে বসুন্ধরা কিংস দুই ম্যাচ শেষে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপে চতুর্থ স্থানে আছে।

দুই দলের এটি ছিল এই মৌসুমে তৃতীয় মুখোমুখি লড়াই। এর আগে চ্যালেঞ্জ কাপ ও লিগে বসুন্ধরা কিংস জয় পায়, তবে ফেডারেশন কাপে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।

গ্রুপের বর্তমান অবস্থান অনুযায়ী, শেষ ম্যাচগুলোতে ত্রিমুখী লড়াই হতে যাচ্ছে। হিসাবের সামান্য ভুল মানেই বিদায়ের সম্ভাবনা, যা টুর্নামেন্টকে আরও নাটকীয় করে তুলেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি