ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

কেইনের জোড়া গোলে শেষ ষোলো নিশ্চিত বায়ার্নের

#

স্পোর্টস ডেস্ক

২২ জানুয়ারি, ২০২৬,  1:38 PM

news image

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। বুধবার রাতে বেলজিয়ান ক্লাব ইউনিয়ন সেন্ট-গিলোয়াজকে ২-০ গোলে হারায় জার্মান জায়ান্টরা। ম্যাচের দুই গোলই করেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ আটে নিজেদের অবস্থান পোক্ত করে সরাসরি নকআউট পর্বে জায়গা করে নেয় বায়ার্ন। পুরো ম্যাচেই আধিপত্য ছিল তাদের। বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে প্রতিপক্ষকে চাপে রাখে টমাস টুখেলের দল। কেইনের দুর্দান্ত ফিনিশিংয়ে জয় নিশ্চিত হয়।

অন্যদিকে অ্যানফিল্ডে মার্শেইকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি অলরেডদের টানা ১৩তম অপরাজিত ম্যাচ। প্রথমার্ধের শেষ মুহূর্তে ডমিনিক সোবোসলাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় লিভারপুল। ৭২ মিনিটে জেরেমি ফ্রিমপংয়ের ক্রস গোলরক্ষক জেরোনিমো রুল্লির গায়ে লেগে আত্মঘাতী গোল হলে ব্যবধান দ্বিগুণ হয়। শেষ দিকে কোডি গাকপো তৃতীয় গোলটি করেন।

এই জয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে লিভারপুল। আগামী সপ্তাহে কারাবাগকে হারাতে পারলেই শেষ ষোলো নিশ্চিত হবে তাদের। আফ্রিকা কাপ অব নেশনস শেষে দলে ফেরা মোহাম্মদ সালাহ গোল না পেলেও আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি