ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

চট্টগ্রামের বিপক্ষে ফাইনালের স্বপ্ন দেখছে রাজশাহী

#

স্পোর্টস ডেস্ক

২০ জানুয়ারি, ২০২৬,  10:57 AM

news image

৩০ ম্যাচের লড়াইয়ের পর শেষ রোমাঞ্চের অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL)। ১২তম আসরের কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়্যারিয়র্স। মিরপুরে সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার ম্যাচ।

টেবিলের শীর্ষে থাকা রাজশাহী কোয়ালিফায়ার খেলতে নামছে চট্টগ্রামের বিপক্ষে। দলের ছন্দ বজায় থাকায় ফাইনালের স্বপ্ন দেখছেন রাজশাহীর বিদেশি অলরাউন্ডার জিমি নিশাম। শুরুতে কম ম্যাচ চুক্তি সত্ত্বেও এখন তিনি রাজশাহীর ভালোবাসায় ফাইনাল পর্যন্ত খেলতে রাজি হয়েছেন।

জিমি নিশাম বলেন, “গত বছর ট্রফি জিতেছিলাম, তবে বরিশালের শিরোপা জয়ে আমার অবদান খুব বেশি ছিল না। এবার নতুন অভিজ্ঞতা, দায়িত্বও অনেক বেশি। যেকোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে লক্ষ্য থাকে ট্রফি জয় করা। আমাদের টপ টু, প্লে-অফে থাকার কারণে ফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশি। দলও ভালো, সবাই আত্মবিশ্বাসী। এখন মোমেন্টাম ধরে রাখতে হবে।”

তবে প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস শিবিরে দেখা যাচ্ছে কম হুলস্থূল। তারা নতুন কোনো বিদেশি তারকা আনেনি এবং টানা ম্যাচ খেলার ক্লান্তিতে সোমবার আনুষ্ঠানিক অনুশীলনও করেনি। হোটেলে বসেই রাজশাহীকে আটকানোর পরিকল্পনা করছেন বাশার, বাবুল, শেখ মেহেদীরা। শরিফুল-তানভীরদের সঙ্গে বিদেশি খেলোয়াড় মোহাম্মদ হারিস ও আমির জামিলদের নিয়েই শিরোপার স্বপ্নে মগ্ন চট্টগ্রামের দল।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি