ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

নড়িয়া সরকারি কলেজে পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডার প্রভাষকদের কর্মবিরতি

#

ডেস্ক রিপোর্ট

১৭ নভেম্বর, ২০২৫,  9:13 PM

news image

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষককে সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ চত্বরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রভাষকেরা। রোববার সকাল থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ, নড়িয়া সরকারি কলেজ ইউনিটের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় ইউনিটের আহ্বায়ক মো. মাসুদ মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক নূরে আলমের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শিক্ষকরা বলেন, সারাদেশে ৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষক দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় আছেন। প্রাপ্য পদোন্নতি না পাওয়ায় তাদের মধ্যে মারাত্মক হতাশা সৃষ্টি হয়েছে। প্রশাসনিক জটিলতা ও অযথা বিলম্বের কারণে তাদের পদোন্নতির গেজেট প্রকাশ ঝুলে আছে। ন্যায্য পদোন্নতির আদেশ জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও তারা জানান।

তারা আরও বলেন, বিভিন্ন ক্যাডারে পদোন্নতির যোগ্য না হলেও অনেককে যোগ্যতা দেখিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে। এমনকি অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তাকেও ডেকে এনে পদোন্নতি দেওয়া হচ্ছে। অথচ শিক্ষা ক্যাডারের প্রভাষকেরা যৌক্তিক পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। 'আমরা শিক্ষক, আমরা পাঠদানে ফিরতে চাই; কর্মবিরতিতে থাকতে চাই না। আমাদের দাবি একটাই- যেদিন থেকে আমরা পদোন্নতির যোগ্য হয়েছি, সেদিন থেকেই ভূতাপেক্ষ পদোন্নতি দিতে হবে।' -বলেন তারা।

আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন ইউনিটের সদস্য সচিব আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর কবির, সহ-সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, খোন্দকার রেজওয়ান তানভীর, কোষাধ্যক্ষ ফাতেমা আক্তার, দপ্তর সম্পাদক আবু মুসা, আইসিটি সম্পাদক এলিয়াস শাওন ভূঁইয়া, প্রচার সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, সহ-প্রচার সম্পাদক তুষার আব্দুল্লাহ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ কাইয়ুম মুন্সী, ফাতেমা আক্তার, উল্লাস পাল, আব্দুল আজিজ, শামীম ইয়াজদানি এবং কলেজের অন্যান্য সিনিয়র শিক্ষক-কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি