ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

দুদকে তলব আন্তর্জাতিক ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানকে

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৫,  11:39 PM

news image

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার ও মাগুরা–১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার ঢাকায় ও তার গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো চিঠিতে তাকে আগামী ২৬ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজার–সংক্রান্ত আইন লঙ্ঘন করে কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করেন এবং ক্যাপিটাল গেইনের মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ অর্থ লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর করেছেন। এই অভিযোগের তদন্তে সাকিব আল হাসানকে তলব করা হয়েছে।

এর আগে একই অভিযোগে শেয়ারবাজার কারসাজির ঘটনায় সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার আসামিদের ২৫ ও ২৬ নভেম্বর নির্ধারিত দিনে তলব করা হয়েছে।

জানা গেছে, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বাড়াতে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি সাকিবকে দুদকের শুভেচ্ছাদূত নিয়োগ দেওয়া হয়েছিল। পরে ২০২২ সালে তার বিরুদ্ধে অভিযোগ উঠলে অনুসন্ধান শুরু করে দুদক এবং শেষ পর্যন্ত মামলা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি