ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

তুরাগ তীরে মোনাজাতে শেষ হলো পাঁচ দিনের জোড় ইজতেমা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২৫,  12:25 AM

news image

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাত বাংলাদেশ শূরায়ে নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা মঙ্গলবার সকালে শেষ হয়েছে। সকাল ৮টা ৫১ মিনিটে শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে আখেরি মোনাজাত সম্পন্ন হয়। রাজধানী ঢাকাসহ আশপাশের জেলা থেকে লাখো মানুষ দোয়ায় অংশ নেন।

মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। দোয়ার সময় ইজতেমার মাঠজুড়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

এ বছর ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশ নেন—পাকিস্তান, ভারত, সৌদি আরব, কানাডা, যুক্তরাজ্য, জাপান, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্রসহ বহু দেশ। আয়োজকরা আরও জানান, এ জোড়ে মোট ৬ মুসল্লির মৃত্যু হয়েছে।

জোড় ইজতেমায় সাথীরা বছরের ‘কারগুজারি পেশ’ করেন এবং মুরব্বিদের থেকে ‘রাহবারি’ নেওয়ার সুযোগ পান। তিন চিল্লার সাথী ও কমপক্ষে এক চিল্লা সময় লাগানো আলেমদের জন্যই এই ইজতেমা উন্মুক্ত থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি