ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

তাইওয়ান ইস্যুতে মন্তব্য ঘিরে চীন–জাপান সম্পর্ক উত্তপ্ত, ভ্রমণ সতর্কতা জারি বেইজিংয়ের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৫,  12:14 AM

news image

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির তাইওয়ান–সংক্রান্ত মন্তব্য ঘিরে চীন–জাপান সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আঞ্চলিক ভূ-রাজনীতিতে অস্বস্তি দেখা দেওয়ার পাশাপাশি চীন তাদের নাগরিকদের জাপান ভ্রমণে সতর্কতা জারি করেছে। এতে দুই দেশের বিমান সংস্থাগুলোতেও অস্থিরতা ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি পার্লামেন্টে তাকাইচি বলেন, “তাইওয়ানের ওপর চীনা খবরদারি জাপানের অস্তিত্বের জন্য হুমকি। প্রয়োজনে টোকিও সামরিক প্রতিক্রিয়া দেখাতে পারে।”

এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখায় বেইজিং। ওসাকায় নিযুক্ত চীনা কনসাল জেনারেল জু জিয়ান এক্স–এ লেখেন— “আমাদের ওপর যে নোংরা ঘাড় ঝাঁপিয়ে পড়েছে, তা কেটে ফেলতেই হবে।” তীব্র সমালোচনার মুখে তিনি পোস্টটি সরিয়ে নেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, জাপানি প্রধানমন্ত্রীর বক্তব্য “উসকানিমূলক ও কূটনৈতিক পরিবেশের জন্য ক্ষতিকর”। বিবৃতিতে বলা হয়, এই পরিস্থিতিতে জাপানে চীনা নাগরিকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে—তাই আপাতত ভ্রমণ বন্ধ।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, সংকটময় পরিস্থিতির প্রেক্ষিতে জাপানি প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন—তা প্রত্যাহারের প্রয়োজন নেই।

অন্যদিকে পিপলস লিবারেশন আর্মি হুঁশিয়ারি দিয়ে বলেছে, “জাপান তাইওয়ান প্রণালিতে সামরিক হস্তক্ষেপ করলে চীনও পাল্টা আঘাত হানবে।”

বিষয়টি নিয়ে দুই দেশের রাষ্ট্রদূতকে তলব, চীনে বিক্ষোভ ও সামাজিকমাধ্যমে তাকাইচিকে ঘিরে সমালোচনা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি