ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন ভর্তি ৬১৫

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৫,  12:01 AM

news image

দেশে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৫ রোগী। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (বিভাগ ও দুই সিটি মিলিয়ে) ৩৫৭ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১২৬ জন, দক্ষিণ সিটিতে ১০৩ জন এবং সিটি করপোরেশনের বাইরে ১২৮ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া বরিশালে ৭৭, চট্টগ্রামে ৮৫, খুলনায় ৩৭, ময়মনসিংহে ৩৪, রাজশাহীতে ২২ এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৬৮২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৮৯ হাজার ৬৩১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ২১৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩৭০ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি