ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

ওমান সাগরে ৬০ লাখ লিটার চোরাই ডিজেলসহ বিদেশি ট্যাঙ্কার জব্দ করল ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২৫,  12:04 AM

news image

ওমান সাগরের উপকূলে ইরানের সার্বভৌম জলসীমা থেকে ৬০ লাখ লিটার চোরাই ডিজেল বহনকারী একটি বিদেশি জ্বালানি তেল ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ।

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতবা গাহরেমান শনিবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওমান সাগরে জাস্ক এলাকার কাছে সন্দেহজনক কার্যকলাপের কারণে ট্যাঙ্কারটি আটক করা হয়।

বিচারপতি গাহরেমান বলেন, জ্বালানি চোরাচালানকারী চক্র ও পাচারকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ট্যাঙ্কারটি শনাক্ত করা হয়। বিচারিক অনুমোদনের পর এনফোর্সমেন্ট কর্মকর্তারা জাস্কের পশ্চিমে জাহাজটি পরিদর্শন করেন।

পরিদর্শনে সামুদ্রিক আইন লঙ্ঘন এবং কার্গো সংক্রান্ত বৈধ নথিপত্রের ঘাটতি পাওয়ায় ট্যাঙ্কারটি জব্দ করা হয়। এ ঘটনায় বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি