ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু মেটা-গুগলের ব্যবসা বাংলাদেশে, কিন্তু জবাবদিহিতা কোথায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আহ্বান: ডেঙ্গু রোধে সবাইকে হতে হবে সচেতন ফেনীতে সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট: জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২৫,  12:09 AM

news image

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট, যেখানে ভোটাররা মত দেবেন ‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’ নিয়ে।

বুধবার রাতে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। এতে নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে।”

তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে ‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’। এতে সংবিধান সংস্কারের ৩০টি প্রস্তাবের ওপর গণভোট এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিধান রাখা হয়েছে।

গণভোটে ব্যালটে একটি মাত্র প্রশ্ন থাকবে: ভোটাররা জানাবেন তারা জুলাই সনদে প্রস্তাবিত সংস্কারগুলোর পক্ষে আছেন কি না।

প্রস্তাবগুলোয় রয়েছে-নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনের প্রক্রিয়া,

  • সংসদকে দুই কক্ষবিশিষ্ট করা,
  • নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি,
  • প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ,
  • রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি ও বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি।

গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ হলে সংবিধান সংস্কার পরিষদ ১৮০ কার্যদিবসের মধ্যে সংস্কার সম্পন্ন করবে। পরে গঠিত হবে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ, যা নিম্নকক্ষের মেয়াদ পর্যন্ত কার্যকর থাকবে।

অর্থনীতি প্রসঙ্গে ইউনূস বলেন, “গত ১৫ মাসে আমরা অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধার করেছি। ব্যাংকিং খাতে আস্থা ফিরেছে, রপ্তানি ও বৈদেশিক বিনিয়োগ বেড়েছে।”

তিনি দেশবাসীকে আহ্বান জানান- আসন্ন নির্বাচনকে “ঐক্যের উৎসবে” পরিণত করতে, যাতে “নতুন বাংলাদেশ গড়ার দ্বারপ্রান্তে” জাতি পৌঁছাতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি