ঢাকা ১৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদানী অ্যাভিনিউয়ে সড়ক সংকুচিত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা

ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি না পেলে দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি বিরোধী জোটের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৫,  11:33 PM

news image

কারাবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানের সঙ্গে তাঁর বোন ও দলীয় নেতাদের সাক্ষাতের অনুমতি না দিলে পাকিস্তানজুড়ে বিক্ষোভ ডাকার হুঁশিয়ারি দিয়েছে দেশটির বিরোধী জোট।

শুক্রবার ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের বাইরে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে পাখতুনখোয়া মিল্লি আওয়ামী পার্টির (পিকেএমএপি) সভাপতি মেহমুদ আছাকজাই এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, “সরকারের নীতির প্রতিবাদে সিন্ধি, বালুচ, পশতুন ও পাঞ্জাবিদের রাস্তায় নামা থেকে আমরা এতদিন বিরত রেখেছি। কিন্তু যদি পরিস্থিতি চরমে ওঠে, তারা নামবে—আর এতে শাসকদের জন্য বড় সমস্যা তৈরি হবে।”

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকার সংসদকে “রাবার স্ট্যাম্পে” পরিণত করেছে এবং জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক “অন্য জায়গা থেকে নির্দেশনা” নিচ্ছেন। খবর—দ্য ডন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি