ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৫,  11:10 PM

news image

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে। রোববার অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আইএসপিআর জানায়, সেনাপ্রধান ওসিএন্ডএস-এ পৌঁছালে তাঁকে স্বাগত জানান আর্টডকের জিওসি, লজিস্টিকস এরিয়ার জিওসি ও এরিয়া কমান্ডার, বিওএফ কমান্ড্যান্ট এবং ওসিএন্ডএস কমান্ড্যান্ট।

সম্মেলনে সেনাপ্রধান আর্মি অর্ডন্যান্স কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস ও দেশসেবায় তাদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, নিষ্ঠা, পেশাদারিত্ব ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।

কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আর্টডক ও লজিস্টিকস এরিয়ার জিওসি, বিওএফ কমান্ড্যান্ট, এজি, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আর্মি অর্ডন্যান্স কোরের সব ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি