ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

৭১-এ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ছিল বিদ্যুৎ চমকের মতো- টুকু

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৫,  12:06 AM

news image

১৯৭১ সালে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার বিষয়টি বিদ্যুৎ চমকানোর মতো ছিল, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মন্নুর আহমেদ।

টুকু বলেন, ১৯৭১ সালে যখন দেশের মানুষ হতাশ, তখন এক তরুণ অফিসারের কণ্ঠে স্বাধীনতার ঘোষণা শুনে মনে হয়েছিল শরীরে বিদ্যুৎ চমকালো। আমি নিজ কানে শুনেছিলাম জিয়াউর রহমানের সেই ঘোষণা।

তিনি আরও বলেন, ৭ মার্চের ভাষণ ছিল কম্প্রোমাইজের বক্তৃতা- একদিকে হুমকি, অন্যদিকে ক্ষমতায় যাওয়ার আলোচনার ইঙ্গিত। কিন্তু জিয়াউর রহমানের নেতৃত্বে তখন সৈনিক ও সাধারণ মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

টুকু বলেন, ১৯৭৫ সালের ৩ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে কার্যত কোনো সরকার ছিল না। ৭ নভেম্বর সকালে যখন জনগণ জিয়াউর রহমানকে মুক্ত করে আনে, তখন জনগণ মুক্তির নতুন স্বপ্ন দেখে।

জিয়া অন্ধকারের মধ্যে আলো এনেছিলেন, ছিলেন জাতির ঐক্যের প্রতীক,- যোগ করেন তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, প্রকৌশলী সৈয়ব বাশরী হাবলু, শামীম রাব্বি সঞ্চয়, এ কে এম জহিরুল ইসলাম, মো. তুষার, আব্দুস সালাম, নিয়াজ উদ্দিন ভূঁইয়া, আলিমুল বাহার রিপন, মজিবুর রহমান (কাজল), আমানুল ইসলাম আমান, প্রমুখ।

বক্তারা ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি