ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

৪২ হাজারের বেশি ভোটকেন্দ্র চূড়ান্ত, বাড়ছে গোপন বুথ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২৬,  12:48 AM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কেন্দ্রে ভোটগ্রহণের জন্য নির্ধারণ করা হয়েছে মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি কক্ষ।

ইসির তথ্য অনুযায়ী, পুরুষ ভোটারদের জন্য নির্ধারিত কক্ষের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি।

তবে একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় গোপন বুথের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের গোপনীয়তা ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে বিদ্যুৎহীন ভোটকেন্দ্রগুলোর বিষয়টি সামনে আসায় নির্বাচন আয়োজন নিয়ে বাড়তি প্রস্তুতির প্রয়োজন দেখা দিয়েছে। পাহাড়ি ও দুর্গম এলাকায় বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছে ইসি।

নির্বাচন কমিশন বলছে, নির্ধারিত সময়ের আগেই সব কেন্দ্র নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি