ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

১৬ দলের ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট’ গঠনে ঐকমত্য, নেতৃত্বে মঞ্জু–আনিসুল ইসলাম গোষ্ঠী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৫,  11:56 PM

news image

আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) এবং ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিসহ (জাপা) ১৬টি রাজনৈতিক দল ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট’ গঠনে একমত হয়েছে।

আজ রোববার রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়। জোটের মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন জাপার (আনিস) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। আগামী ৬ ডিসেম্বর জোটটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে পারে।

সভায় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “দেশ আজ বিএনপি ও জামায়াতের মধ্যে বিভক্ত। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না সন্দেহ আছে। ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে।” তিনি আরও বলেন, জোটের মূল মন্ত্র হবে—বাংলাদেশি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, উদার গণতন্ত্র ও ধর্মীয় সহাবস্থান।

সভায় উপস্থিত ছিলেন জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ, এনপিপির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু, নেজামে ইসলাম পার্টির একাংশের নেতা মাওলানা আশরাফুল হক, ইসলামিক জোটের চেয়ারম্যান আবু নাসের ওহেদ ফারুকসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

রুহুল আমিন হাওলাদার জানান, বৃহত্তর জোট গঠনে মোট ১৬ দলের মধ্যে ঐকমত্য হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি