ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

১২৫ আসনে প্রথম ধাপে প্রার্থী ঘোষণা করল এনসিপি

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৫,  11:06 PM

news image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন সদস্যসচিব আখতার হোসেন।

ঘোষণাকৃত তালিকায় দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে ঢাকা-১১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। রংপুর-৪ থেকে নির্বাচন করবেন সদস্যসচিব আখতার হোসেন। এছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে পঞ্চগড়-১ এ সার্জিস আলম, ঢাকা-৯ এ তাসনীম জারা, ঢাকা-১৬ এ আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৮ এ নাসীরুদ্দীন পাটওয়ারী, নরসিংদী-২ এ সারোয়ার তুষার, কুমিল্লা-৪ এ হাসনাত আব্দুল্লাহ ও নোয়াখালী-৬ এ আব্দুল হান্নান মাসউদ লড়বেন।

দলটি জানিয়েছে, এটি শুধু প্রথম ধাপ; আরও আসনে শিগগিরই প্রার্থী ঘোষণা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি