ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

হাদির হত্যার পর রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন, জামায়াত জোটে এনসিপির যোগ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৫,  11:25 PM

news image

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর দেশের রাজনীতিতে যে নতুন মেরুকরণ তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যুক্ত হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এই জোটবদ্ধতা রাজনৈতিক মাঠে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

রোববার রাতে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এককভাবে নির্বাচন করার চেয়ে বৃহত্তর ঐক্য প্রয়োজন। তিনি বলেন, “এই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণ, নাগরিক ও শহীদ পরিবারের সদস্যরাই এখন টার্গেট। নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে।”

নাহিদ ইসলাম দাবি করেন, আধিপত্যবাদী শক্তি নতুন বাংলাদেশের অগ্রযাত্রা ঠেকাতে সক্রিয় রয়েছে। সে কারণেই জামায়াত ও সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে এনসিপি।

এর আগে একই দিনে আলাদা এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, এনসিপি ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) আনুষ্ঠানিকভাবে তাদের জোটে যুক্ত হয়েছে। কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপির যোগদানের মাধ্যমে জোটটি আরও বিস্তৃত হলো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নতুন সমঝোতা নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে পারে এবং গণভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি