ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

স্বাধীনতা অস্বীকারকারীদের বিশ্বাস করার কারণ নেই: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৫,  11:40 PM

news image

বাংলাদেশের স্বাধীনতাকে যারা অস্বীকার করেছে, তাদের বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যে শক্তি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা আজ ভোল পাল্টে নতুন বাংলাদেশ গঠনের কথা বলছে—যা দেশের মানুষ বিশ্বাস করতে পারে না।

রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “যারা আমার জন্মকে অস্বীকার করেছে, যারা আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে—তাদের বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে বলে আমি অন্তত মনে করি না।”

তিনি বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করা শক্তিই ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। সেই একই শক্তি আজ ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি