ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

সালমান শাহ হত্যা মামলা: ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ৭ ডিসেম্বর

#

ডেস্ক রিপোর্ট

২১ অক্টোবর, ২০২৫,  11:58 PM

news image

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুকে হত্যা হিসেবে আনার অভিযোগে রমনা মডেল থানার মামলায় তার সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান মামলার এজাহার গ্রহণ করে এ আদেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন: লতিফা হক লুছি, আজিজ মোহাম্মদ ভাই, ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

এর আগে গত সোমবার আদালত সালমান শাহর মৃত্যুর অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ওইদিন মধ্যরাতে নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে অপমৃত্যু মামলা হলেও ১৯৯৭ সালের ২৪ জুলাই অভিযোগ হত্যা মামলা হিসেবে রূপান্তরের আবেদন করা হয়। এরপর সিআইডি তদন্তে ৩ নভেম্বর প্রতিবেদন দেয়, যা আত্মহত্যা বলে চিহ্নিত করে। ২০০৩ সালে মামলা বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়, ২০১৪ সালে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।


কমরউদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুর পর ছেলে হত্যার মামলার বাদী হন মা নীলা চৌধুরী। ২০১৫ সালে তিনি বিচার বিভাগীয় প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। সর্বশেষ পিবিআই তদন্ত প্রতিবেদনে ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত এটি গ্রহণ করে।


২০২২ সালের ১২ জুন আদালতে এই আদেশের বিরুদ্ধে রিভিশন মামলা করা হয়। আগামী ৭ ডিসেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত দিন ধার্য করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি