ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

সাংবিধানিক অধিকার বনাম আদালতের সতর্কতা: ডিআরইউ’র উদ্বেগ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২৬,  12:41 AM

news image

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) দেশের সর্বোচ্চ আদালতের সতর্কতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ‘মিথ্যা, বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ’ প্রকাশ করে, তবে তারা আদালত অবমাননার দায়ে জবাবদিহি করবেন।

ডিআরইউ নেতারা প্রশ্ন তুলেছেন- ‘মিথ্যা’ বা ‘বিভ্রান্তিকর সংবাদ’ সংজ্ঞা কে বা কীভাবে নির্ধারণ করবে? কোনো স্পষ্ট প্রক্রিয়া ও মানদণ্ড ছাড়া এই সতর্কতা সাংবাদিকদের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ব পালনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

তারা বলেন, দেশের সর্বোচ্চ আদালতের মর্যাদা রক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গণমাধ্যমের স্বাধীনতা ও অনুসন্ধানী সাংবাদিকতা রক্ষাও সাংবিধানিকভাবে সুরক্ষিত। ডিআরইউ সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছে—স্পষ্ট সংজ্ঞা ও প্রক্রিয়া প্রকাশ, গাইডলাইন প্রণয়ন, সাংবাদিকদের ওপর ভয় বা চাপ এড়ানো এবং প্রশাসনের দুর্নীতিমুক্ততা নিশ্চিত করা।

ডিআরইউ সবসময় নৈতিক সাংবাদিকতার পক্ষে অবস্থান রাখবে এবং সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি