ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

সশস্ত্র বাহিনী দিবসে তারেক রহমানের শুভেচ্ছা, বলিষ্ঠ ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৫,  11:45 PM

news image

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ও দেশপ্রেমিক ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “আমি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের ও তাদের পরিবারের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি।”

তারেক রহমান আরও বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়। সেই থেকেই দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তিনি শহীদ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি উল্লেখ করেন, দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাদের অবদান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

স্ট্যাটাসে তিনি জানান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে প্রযুক্তি–নির্ভর ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার ভিত্তি স্থাপন করেন। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালেও সশস্ত্র বাহিনী আধুনিকায়নের ধারাবাহিকতা বজায় থাকে বলে তিনি মন্তব্য করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি