ঢাকা ১৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদানী অ্যাভিনিউয়ে সড়ক সংকুচিত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা

সংশোধিত বাজেট প্রণয়ন শুরু, কৃচ্ছ্রনীতিতে কঠোর অবস্থানে সরকার

#

ডেস্ক রিপোর্ট

২৮ অক্টোবর, ২০২৫,  12:32 AM

news image

চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। সোমবার (২৭ অক্টোবর) এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে বিভাগটি।

পরিপত্রে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—কোনো মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত অর্থ বরাদ্দ চাইতে পারবে না। ব্যয় অবশ্যই মূল বাজেটের সীমার মধ্যেই রাখতে হবে।

একই সঙ্গে চলমান সংকোচনমূলক নীতি অনুসারে ব্যয় সাশ্রয় বা কৃচ্ছ্রসাধন অব্যাহত রাখার নির্দেশও দেওয়া হয়েছে। এর আওতায় বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা, এমনকি সরকারি অর্থে বিদেশি ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে।

অর্থ বিভাগ জানিয়েছে, কেবলমাত্র অত্যাবশ্যকীয় বিবেচনায় সীমিত আকারে বিদেশ ভ্রমণের অনুমোদন দেওয়া হতে পারে। তবে নতুন গাড়ি, জাহাজ বা বিমান কেনা যাবে না। ১০ বছরের বেশি পুরনো গাড়ি প্রতিস্থাপনের ক্ষেত্রেও অর্থ বিভাগের অনুমোদন লাগবে।

এছাড়া পরিচালন বাজেটের আওতায় ভূমি অধিগ্রহণের ব্যয়ও স্থগিত রাখতে বলা হয়েছে। তবে উন্নয়ন বাজেটের আওতায় শর্তসাপেক্ষে ব্যয় করা যাবে।

পরিপত্রে আরও বলা হয়, সংশোধিত বাজেটের প্রাক্কলন আগামী ৯ নভেম্বরের মধ্যে অর্থ বিভাগে পাঠাতে হবে। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রণয়নে প্রকল্পের সংখ্যা সীমিত রাখাসহ ১৩ দফা নির্দেশনাও দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, ব্যয় ইতোমধ্যে বেড়ে যাওয়ায় এখন প্রতিটি খাতে সাশ্রয়ের সুযোগ পর্যালোচনা করা হচ্ছে। সংশোধিত বাজেটের প্রভাব আগামী ডিসেম্বরে দেখা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি