ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট: তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত লাখো জনতা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২৫,  11:49 AM

news image

ঢাকা দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বসুন্ধরার ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনাস্থল সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে।

উৎসবমুখর পরিবেশ ও জনস্রোত

বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই ৩০০ ফিট সড়ক ও এর আশপাশের এলাকায় তিল ধারণের জায়গা নেই। ভোরের আলো ফোটার পর থেকেই ব্যানার, ফেস্টুন আর খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে সংবর্ধনা মঞ্চের চারপাশ। নেতাকর্মীদের গগনবিদারী স্লোগানে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রস্তুত ১৯ চেয়ারের বিশাল মঞ্চ

সরেজমিনে দেখা গেছে, গণসংবর্ধনার জন্য একটি বিশাল ও সুসজ্জিত মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চে অতিথিদের জন্য রাখা হয়েছে ১৯টি চেয়ার। কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মঞ্চের চারপাশ ঘিরে রেখেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও দলীয় স্বেচ্ছাসেবীরা।

সরাসরি বিমানবন্দর থেকে জনসভায়

দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি বসুন্ধরার এই গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হবেন। সেখানে তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেবেন দলের শীর্ষ নেতৃবৃন্দ ও উপস্থিত লাখো জনতা।

"দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে আজ। আমাদের নেতাকে বরণ করে নিতে আমরা প্রস্তুত,"—এমনই উচ্ছ্বাস প্রকাশ করছেন উপস্থিত তৃণমূলের নেতাকর্মীরা।

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর তাঁর এই ফেরা কেন্দ্র করে বিএনপির রাজনীতিতে নতুন প্রাণসঞ্চার হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি