ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

শাহবাগ অবরোধ, হাদি হত্যার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৫,  11:56 PM

news image

সন্ত্রাসীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্যারিকেড দিয়ে শাহবাগের চারপাশের সড়ক বন্ধ করে দেন সংগঠনটির নেতাকর্মীরা।

অবরোধ চলাকালে তারা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ ও ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’—এমন নানা স্লোগান দেন।

এ সময় বিক্ষোভকারীরা হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় রিকশায় থাকার সময় চলন্ত মোটরসাইকেল থেকে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।


logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি