ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

শাপলা থেকে শাপলা কলি—রাজনৈতিক প্রতীকের নতুন অধ্যায়

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৫,  12:16 AM

news image

রাজনৈতিক প্রতীক নিয়ে দেশজুড়ে আলোচনার কেন্দ্রে এসেছে ‘শাপলা কলি’। দীর্ঘদিন ধরে ‘শাপলা’ প্রতীক দাবি করে আসা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবারও কাঙ্ক্ষিত প্রতীকটি না পেয়ে হতাশ, যদিও নির্বাচন কমিশন নতুন তালিকায় যুক্ত করেছে ‘শাপলা কলি’।
ইসি বলছে, এটি কোনো দলের অনুরোধে নয়, বরং প্রতীক সংক্রান্ত মন্তব্য ও মতবিরোধের কারণে নতুন প্রতীক সংযোজন করা হয়েছে। কিন্তু রাজনৈতিক মহল বলছে, এনসিপির বারবার চিঠি চালাচালি ও প্রতীক দাবি এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

প্রসঙ্গত, ৭ অক্টোবর এনসিপি কমিশনে পাঠায় ‘শাপলা’ প্রতীকের সাতটি নমুনা চিত্র। কিন্তু কমিশন জানায়, বিধিমালার তালিকায় না থাকলে সেটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। অবশেষে ৩০ অক্টোবর প্রকাশিত নতুন প্রজ্ঞাপনে যুক্ত হলো ‘শাপলা কলি’, যদিও ‘শাপলা’ রয়ে গেছে তালিকার বাইরে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ইসির প্রতীক ব্যবস্থাপনায় একটি নতুন নজির তৈরি করল। একই সঙ্গে এটি ছোট ও নবীন রাজনৈতিক দলের জন্য নতুন বাস্তবতা তৈরি করবে—যেখানে ‘ইচ্ছেমতো প্রতীক’ নয়, ‘নির্বাচন কমিশনের অনুমোদিত প্রতীকই’ হবে চূড়ান্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি