ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

রিটার্ন জমার সময় এক মাস বাড়াল এনবিআর

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৫,  12:12 AM

news image

ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময়সীমা এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার জারি করা এক আদেশে ২০২৫–২৬ কর বছরের রিটার্ন জমার নতুন শেষ তারিখ ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ৩০ নভেম্বর সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও করদাতাদের ভোগান্তি বিবেচনায় সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

এছাড়া ই-রিটার্নে নিবন্ধনসংক্রান্ত জটিলতার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে করদাতারা ১৫ ডিসেম্বর পর্যন্ত উপ-কর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন।
এ বছর ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত করদাতা এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধিদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। তবে ইচ্ছা করলে তারাও ই-রিটার্ন দাখিল করতে পারবেন।

এনবিআর জানিয়েছে, অনলাইনে রিটার্ন দাখিলে কোনো কাগজপত্র আপলোডের প্রয়োজন নেই; করদাতারা বাড়িতে বসেই আয়–ব্যয়–সম্পদ–দায় সংক্রান্ত তথ্য পূরণ করে ডেবিট/ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ করতে পারছেন।

এ বছর ইতোমধ্যে ১৮ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন, যা পূর্বের বছরের তুলনায় দ্রুত বৃদ্ধি বলে দাবি রাজস্ব বোর্ডের।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি