ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু মেটা-গুগলের ব্যবসা বাংলাদেশে, কিন্তু জবাবদিহিতা কোথায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আহ্বান: ডেঙ্গু রোধে সবাইকে হতে হবে সচেতন ফেনীতে সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

রায়ের গুরুত্ব হ্রাসে ‘এক মহলের চক্রান্ত’ দেখছেন মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৫,  9:46 PM

news image

মানবতাবিরোধী অপরাধের রায়ের পর চলমান পরিস্থিতিকে ‘মব ভায়োলেন্স’ হিসেবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রায়ের গুরুত্ব কমিয়ে দিতে একটি মহল সচেতনভাবে পরিস্থিতিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।

বুধবার গুলশানের অনুষ্ঠানে তিনি বলেন, “একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধে রায় হচ্ছে, অন্যদিকে মব ভায়োলেন্স চলছে—এটা কাকতালীয় নয়। রায়ের গুরুত্ব আড়াল করতেই কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পরিস্থিতি তৈরি করেছে।”

তিনি জানান, বিএনপি কখনো শক্তিপ্রয়োগ বা বিপ্লবী দল নয়; বরং একটি লিবারাল ডেমোক্রেটিক পার্টি, যা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের প্রতিষ্ঠায় বিশ্বাস করে। আসন্ন নির্বাচনে গণতন্ত্র রক্ষায় বৃহত্তর গণতান্ত্রিক মোর্চা গঠনেরও আহ্বান জানান তিনি।

চলমান পরিস্থিতির বিশৃঙ্খলায় বিভক্তি তৈরির অপচেষ্টা হচ্ছে কিনা—তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে বিএনপি নেতাদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি