ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

রাষ্ট্রপতি: জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ একতা ও ন্যায়ের পথে প্রেরণা

#

ডেস্ক রিপোর্ট

২৮ অক্টোবর, ২০২৫,  12:14 AM

news image

জুলাই-আগস্ট ২০২৪-এ নিহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, ‘তাদের এই আত্মত্যাগ আমাদের একতা, ন্যায়বিচার ও জাতিকে এগিয়ে নেওয়ার পথকে আরও সুগম করবে।’

সোমবার (২৮ অক্টোবর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি)-২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-২০২৫-এর প্রতিনিধি দল।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অতিথিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, যেকোনো সংকট ও দুর্যোগ মোকাবিলা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

রাষ্ট্রপতি আরও বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এবং পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ জাতির গৌরব।

এ সময় রাষ্ট্রপতি অংশগ্রহণকারী সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, জন বিভাগের সচিব খান মো. নুরুল আমিনসহ সশস্ত্র বাহিনী ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি