ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

যুক্তরাষ্ট্র ভিসা বন্ড দুঃখজনক, কিন্তু অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৬,  11:35 PM

news image

যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে বাংলাদেশিদের ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার নিরাপত্তা জামানত হিসেবে জমা দিতে হবে—এ বিষয়টিকে দুঃখজনক ও কষ্টকর হলেও অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মার্কিন ভিসা বন্ড শুধু বাংলাদেশের জন্য নয়, অনেক দেশের নাগরিকদের ওপর প্রযোজ্য। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান অনুযায়ী, অনিয়মিতভাবে সামাজিক সুরক্ষা সুবিধা নেওয়া বাংলাদেশিদের সংখ্যা তুলনামূলক বেশি। এ বিষয় দীর্ঘদিন ধরে চলমান, তাই বর্তমান সরকারের ওপর দায় চাপানো যৌক্তিক নয়।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, সরকার অনিয়মিত অভিবাসন বন্ধে কাজ করছে এবং সমস্যা সমাধানের একমাত্র পথ হলো বৈধ পদ্ধতিতে যাত্রা নিশ্চিত করা। তিনি বলেন, যারা আইনভঙ্গ করে ভিসা নিয়ে বিদেশে যায়, তাদের যথাযথ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ প্রয়োজন।

এছাড়া তৌহিদ হোসেন ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ও সমর্থকদের নিরাপত্তা বিষয়ক প্রশ্নেরও উত্তর দেন। তিনি বলেন, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দল ও সমর্থকরা নিরাপদ না থাকলে বিদেশে খেলার পরিকল্পনা সীমিত রাখতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি