ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু মেটা-গুগলের ব্যবসা বাংলাদেশে, কিন্তু জবাবদিহিতা কোথায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আহ্বান: ডেঙ্গু রোধে সবাইকে হতে হবে সচেতন ফেনীতে সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

মানিকগঞ্জে বাউল শিল্পীর ভক্তদের ওপর হামলায় এনসিপির উদ্বেগ ও নিন্দা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৫,  11:58 PM

news image

মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেল এক বিবৃতিতে এ ঘটনায় নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করে হামলাকারী এবং উসকানিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানায়।

সংগঠনের ধর্ম ও সম্প্রীতি সেলের সম্পাদক তারেক রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাউল শিল্পীকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে তাঁর সমর্থকদের ওপর হামলা, ধাওয়া ও ভীতি প্রদর্শনের ঘটনা উদ্বেগজনক। মতবিরোধ যাই থাকুক, সহিংসতার কোনো বৈধতা নেই।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যে বাউল–ফকির–সুফি ও তাসাওফপন্থী সম্প্রদায়ের অবদান অবিচ্ছেদ্য। এ বৈচিত্র্য রক্ষায় রাষ্ট্রকে আরও সক্রিয় হতে হবে। ধর্মীয় ব্যাখ্যা নিয়ে ভিন্নতা থাকতে পারে, তবে তার উত্তরের পথ কখনোই সহিংসতা নয়।

এনসিপি জানায়, আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ ও ন্যায়বিচারের মাধ্যমে হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। সাংস্কৃতিক–আধ্যাত্মিক সম্প্রদায়ের নিরাপত্তা ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্যও রাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, রবিবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ শহরের দক্ষিণ সেওতা এলাকায় আবুল সরকারের ভক্ত–অনুরাগীদের ওপর ‘তৌহিদী জনতা’ ব্যানারধারী একদল ব্যক্তির হামলায় চারজন আহত হন। আহতদের মধ্যে তিনজন শিল্পীর ভক্ত এবং একজন স্থানীয় ব্যক্তি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি