ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

ভূমি সচিবের স্বীকারোক্তি: সারা দেশে ১০ লাখ মামলা ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৫,  12:16 AM

news image

ভূমি সংক্রান্ত বিরোধ এখন এক ভয়াবহ জাতীয় সমস্যা। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ জানিয়েছেন, সারা দেশে ভূমি মন্ত্রণালয়ের নামে প্রায় ১০ লাখ মামলা চলমান রয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত ‘জনবান্ধব ভূমিসেবায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে সচিব নিজেই এ তথ্য দেন।

তিনি বলেন, “ভূমিসেবার বিভিন্ন পর্যায়ে দালাল রয়েছে। কিন্তু বাস্তবে ভূমির সব কাজ ভূমি মন্ত্রণালয় একা করে না—এর সঙ্গে আইন মন্ত্রণালয়সহ অন্যান্য সংস্থাও যুক্ত।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী। তিনি জানান, ডিজিটাল ভূমি সেবা জনপ্রিয় হয়ে উঠছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ১৭ লাখ ৭৬ হাজার মিউটেশন আবেদন জমা পড়েছে, যা গত বছরের একই সময়ে ছিল প্রায় ১৩ লাখ।

এমদাদুল হক আরও বলেন, “দেশের ৬১ জেলায় ৮২০টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। উপজেলা পর্যায়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২৭০ টাকা।”

ভূমি সচিব বলেন, “ভূমি সেবা আরও সহজ ও স্বচ্ছ করতে সরকার প্রযুক্তিনির্ভর সেবা বাড়াচ্ছে। আমরা চাই, জনগণ যেন দালাল ছাড়াই নিজের সেবা নিজের হাতে নিতে পারে।”

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি