ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

ভিসা পেতে বাংলাদেশিদের দিতে হতে পারে ১৫ হাজার ডলার বন্ড

#

ডেস্ক রিপোর্ট

০৮ জানুয়ারি, ২০২৬,  12:18 AM

news image

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন শর্ত আরোপ করা হয়েছে। ‘ভিসা বন্ড’ নীতিমালার আওতায় এখন থেকে বি১/বি২ ভিসার আবেদনকারীদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হতে পারে। বাংলাদেশসহ মোট ৩৮টি দেশের নাগরিকদের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত তালিকা অনুযায়ী, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর প্রোফাইল ও ঝুঁকি বিশ্লেষণ করে জামানতের পরিমাণ ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার নির্ধারণ করা হবে। এ অর্থ জমা দিতে হবে মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে।

বর্তমান বিনিময় হার অনুযায়ী সর্বোচ্চ জামানতের অঙ্ক বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা। আগামী ২১ জানুয়ারি থেকে নতুন এই নীতিমালা কার্যকর হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এটি একটি পাইলট কর্মসূচি, যা গত বছরের আগস্টে সীমিত পরিসরে চালু করা হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি