ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৫,  10:58 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই ভাষণ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হবে।

ভাষণ রেকর্ড শেষ হওয়ার পর সিইসির কক্ষে সব কমিশনার একত্রে বৈঠকে বসেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—দু’টিরই তফসিল একসঙ্গে ঘোষণা করা হবে। একই দিনে ভোটগ্রহণের লক্ষ্যে কমিশন সব প্রস্তুতি নিয়ে রেখেছে।

ইসি সূত্র জানায়, তফসিল ঘোষণার পরপরই মাঠপর্যায়ে নির্বাচন–সংশ্লিষ্ট কাজ আরও গতিশীল হবে। রাজনৈতিক দলগুলোও আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণার প্রস্তুতি জোরদার করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি