ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, তদন্তে আইআরডির কমিটি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২৫,  11:47 PM

news image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনে হঠাৎ আগুন লাগে। এতে মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির মাত্রা ও কারণ জানতে আইআরডির যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন উপসচিব পঙ্কজ বরুয়া।

কমিটির অন্য সদস্যরা হলেন—

এনবিআরের প্রথম সচিব মু. রইচ উদ্দিন খান,

এনবিআরের প্রথম সচিব মো. তারেক হাসান,

ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান।

কমিটি দ্রুততম সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।

এদিকে, আগুনে কার্গো কার্যক্রম ব্যাহত হলেও ঢাকা কাস্টম হাউসের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি