ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

বিএনপিই সংস্কারের পথিকৃৎ: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৫,  11:28 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি-ই দেশে সংস্কারের সূচনা করেছে এবং আধুনিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছে।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘আজ সংস্কারের যে কথা বলা হচ্ছে, তার শুরুটা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। তিনি একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর ঘটিয়েছিলেন। গণমাধ্যমকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। অর্থনৈতিক ক্ষেত্রেও তার সময়েই নতুন সংস্কারের যাত্রা শুরু হয়।’

তিনি আরও বলেন, ‘একটি বদ্ধ অর্থনীতি থেকে আমরা উন্মুক্ত অর্থনীতিতে—ফ্রি মার্কেট ইকোনমির যুগে প্রবেশ করেছিলাম। সেই ধারাবাহিকতাই আজকের বাংলাদেশে সংস্কারের ভিত্তি তৈরি করেছে।’

বর্তমান যুগকে প্রযুক্তির যুগ হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘নেতাকর্মীদের প্রযুক্তি জ্ঞানসম্পন্ন হতে হবে। সময় এখন ডিজিটালের, তাই সংগঠনের কাজেও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি