ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

ফেব্রুয়ারিতে নির্বাচন, কেউ ঠেকাতে পারবে না: বিএনপি নেতা সেলিমুজ্জামান

#

ডেস্ক রিপোর্ট

১৮ অক্টোবর, ২০২৫,  11:55 PM

news image

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এটা কেউ ঠেকাতে পারবে না। নির্বাচন ঘিরে একটি স্বাধীনতাবিরোধী অপশক্তি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৮ অক্টোবর) রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন যুবদলের আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান বলেন, “একটি দল স্বাধীনতাবিরোধী চক্রের নেতৃত্বে থেকে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তবে জনগণ তাদের চিনে ফেলেছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই।”

সভায় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোলা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদলের কেন্দ্রীয় সাবেক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী এনামুল হক শিমুল, সদস্যসচিব মো. আরিফুল ইসলাম পাবেল, উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা ও সাধারণ সম্পাদক ফারজানা পপি প্রমুখ।

স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি