ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন, প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৫,  9:00 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে আবারও প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি বলেন, “কথার কথা নয়, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।”

প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের দীর্ঘ আলোচনার ফল ‘জুলাই সনদ’। এর মাধ্যমে আপনারা ইতিহাসের অংশ হয়ে গেছেন।”

তিনি জানান, ‘জুলাই সনদ’-এর কপি সব রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়া হবে এবং এই দলিল সমাজে প্রচারের উদ্যোগ নেওয়া হবে, যাতে সবাই ঐকমত্যের বিষয়গুলো সম্পর্কে অবগত থাকতে পারে।

উল্লেখ্য, জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। পরে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কারে ছয়টি পৃথক কমিশন গঠন করা হয়। এসব কমিশনের প্রস্তাবের ভিত্তিতেই ‘জুলাই সনদ’ প্রণয়ন করে জাতীয় ঐকমত্য কমিশন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি